নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। মঙ্গলবার (১২ মে) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে
প্রিজন ভ্যানে দুর্ঘটনায় আহত সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের এমআরআই প্রতিবেদনে ঘাড় ও কোমরে গুরুতর সমস্যার তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় তিনি আঘাতপ্রাপ্ত হন বলে জানিয়েছেন তার আইনজীবী।
এত কষ্টের কাজে কেন নারীরা, কোথায় পুরুষরা?
দেশের মৎস্যজীবীদের একটি বড় অংশ নারী হলেও তাদের কাজের স্বীকৃতি নেই। বিশেষ করে উপকূলের নারীদের জীবন যেন এক অবিরাম সংগ্রামের নাম। জলবায়ু পরিবর্তনের প্রভাবে লবণাক্ততা ও দারিদ্র্যের মধ্যে বসবাস তাদের। সমাজের কুসংস্কার, অর্থনৈতিক অনিশ্চয়তা আর স্বাস্থ্যঝুঁকির মতো নানা চাপে তারা হারাচ্ছেন স্বাভাবিক জীবনযাপনের অধিকার। যে নারী স্বামী হারানোর শোক সামলে সন্তানদের মানুষ করতে নদীতে নামেন, দিনমজুরি করেন, তিনিই আবার লবণাক্ত পানির কারণে ভোগেন বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যায়। নিরাপদ পানির অভাব, সচেতনতার ঘাটতি ও চিকিৎসাসেবার অপ্রতুলতা তাদের ঠেলে দিচ্ছে নীরব স্বাস্থ্য সংকটে। অনেকেই বাধ্য হয়ে শরীরের স্বাভাবিক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে গিয়ে আরও বড় ঝুঁকির মুখে পড়ছেন। এ জনপদের নারীরা তাই শুধু প্রাকৃতিক দুর্যোগের শিকার নন, তারা লড়ছেন সমাজ, পরিবেশ এবং শরীরের ভেতরের অদৃশ্য যন্ত্রণার সঙ্গেও। এখন প্রশ্ন হলো কেন টিকে থাকার জন্য তাদের লড়াই।
নদী ও সাগরে কত ধরনের মাছ ধরেন জেলেরা
নদীমাতৃক বাংলাদেশের মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ মাছ ধরা। এটি জীবন-জীবিকা, অর্থনীতি ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কেবল পেশা নয়, বরং বাঙালির হাজার বছরের ঐতিহ্যের অংশও। আর জাতীয় মাছ ইলিশ অর্থনীতির অন্যতম ভিত্তি। উপকূলীয় এলাকায় মানুষের আয়ের একমাত্র উৎস মাছ। বছরের পর বছর মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন জেলেরা। তবে নদী ও সমুদ্রে কত প্রজাতির মাছ পাওয়া যায় কিংবা কত ধরনের মাছ ধরেন জেলেরা, তা অনেকের অজানা। তা নিয়ে আমাদের এ প্রতিবেদন।
ভারতীয় রুপির বারবার দরপতন কেন হচ্ছে
টানা পতনে দিশেহারা ভারতীয় রুপি। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, জ্বালানি তেলের ঊর্ধ্বগতি এবং বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের চাপে ভারতীয় রুপির দরপতন অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১২ মে) ডলারের বিপরীতে রুপির মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে ৯৫ দশমিক ৬৯ স্পর্শ করেছে, যা ৯৬-এর মনস্তাত্ত্বিক সীমার খুব কাছাকাছি। দিনের শুরুতেই দুর্বল অবস্থানে ছিল রুপি। প্রাথমিক লেনদেনে এক ডলারের বিপরীতে রুপির দর নেমে যায় ৯৫ দশমিক ৬২-এ।
থালাপতি বিজয় কি আর অভিনয় করবেন?
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। রাজনীতির ময়দানে তার নতুন অধ্যায় শুরু হওয়ার পর থেকেই ভক্তদের মনে ঘুরছে একটাই প্রশ্ন—থালাপতি বিজয় কি আর অভিনয়ে ফিরবেন?



