রংপুরে রাজমিস্ত্রি হত্যা মামলার আসামি গ্রেফতার
রংপুরে রাজমিস্ত্রি হত্যা মামলায় আসামি গ্রেফতার

রংপুরের বদরগঞ্জ উপজেলায় রাজমিস্ত্রি আরিফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার গভীর রাতে নওগাঁ জেলার সদর উপজেলার নিশ্চিন্তপুর বোয়ালিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রাম থেকে গোপাল ব্যানার্জী নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির পরিচয়

গ্রেফতার গোপাল ব্যানার্জী বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা এলাকার নন্দ ব্যানার্জীর ছেলে।

ঘটনার বিবরণ

র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, পূর্বশত্রুতার জেরে গত ৫ মে রাজমিস্ত্রি আরিফুল ইসলাম হত্যার শিকার হন। ঘটনার দিন কাজ শেষে বাড়ি ফেরার পথে বদরগঞ্জ পৌর এলাকার আম্বিয়ার মোড় এলাকায় পৌঁছলে গোপাল ও তার সহযোগীরা তার পথরোধ করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও জানান, এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে গোপাল ও তার সহযোগীরা চাপাতি দিয়ে আরিফুলের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলা ও গ্রেফতার

এ ঘটনায় নিহতের বাবা রেজাউল ইসলাম বাদী হয়ে গত বুধবার বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর র্যাব-১৩ এর গোয়েন্দা দল তদন্ত শুরু করে গোপালকে গ্রেফতার করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ