২৪ ঘণ্টায় হামে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৯
২৪ ঘণ্টায় হামে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৯

দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৬৯ শিশু। রোববার (১২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্তের বিস্তারিত

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও এক শিশু। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মারা গেছে ৬৬৪ শিশু। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৪ শিশুর। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৫৮ শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতালে ভর্তি ও চিকিৎসা

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৯০ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে আরও ৮৭৯ জন। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪৯ শিশু, আর চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৮৪৩ জন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মোট পরিসংখ্যান

১৫ মার্চ থেকে ১২ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৪৮০। এদের মধ্যে নিশ্চিত হাম রোগী ১৩ হাজার ৫০০ জন। এ সময় মোট ৯৪ হাজার ৩৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯০ হাজার ৬০৫ জন বাড়ি ফিরেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ