কুষ্টিয়ায় পীর হত্যা: ময়নাতদন্তে একাধিক জখমের প্রমাণ
কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে পীর আবদুর রহমান হত্যার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরে একাধিক জখমের চিহ্ন পাওয়া গেছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, এখনও কাউকে আটক করা যায়নি।


