লার্ন টু লিড করপোরেট সেশন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে
লার্ন টু লিড সেশন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্রিয়েটিভ মার্কেটিং ক্লাব ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে 'লার্ন টু লিড' শীর্ষক করপোরেট সেশন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১৪ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভবিষ্যতে করপোরেট ক্যারিয়ার গড়তে আগ্রহী ৩৫০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য শামস রহমান ও ইউনিলিভার বাংলাদেশের বিজনেস ইউনিট হেড জাহিন সাজিদুল ইসলাম।

আয়োজনটি দুটি পর্বে সম্পন্ন হয়। 'ফ্যাকাল্টি কানেক্ট সেশন' পর্বে ইউনিলিভারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে একাডেমিক শিক্ষার সঙ্গে বর্তমান করপোরেট–জগতের চাহিদার ব্যবধান কীভাবে কমিয়ে আনা ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করা যায়—এসব বিষয়ে আলোচনা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

'দ্য মাস্টারক্লাস' সেশনটি শিক্ষার্থীদের জন্য ছিল। দেশের চাকরির বাজারে প্রতিযোগিতাপূর্ণ করপোরেট এন্ট্রি পয়েন্টে, বিশেষ করে 'ইউনিলিভার লিডারস ইন্টার্নশিপ প্রোগ্রাম' ও 'ইউনিলিভার ফিউচার লিডারস প্রোগ্রাম'–এ শিক্ষার্থীরা কীভাবে নিজেদের যোগ্য করে তুলবে ও সফল হবে, সেসব বিষয়ে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষে আয়োজিত প্রশ্নোত্তর পর্বে করপোরেট বিশ্বে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন নিয়ে শিক্ষার্থীদের পরামর্শ দেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ