এইচএসসি ভূগোল ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (অধ্যায় ২)
এইচএসসি ভূগোল ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন (অধ্যায় ২)

এইচএসসি পরীক্ষা ২০২৬-এর জন্য ভূগোল ১ম পত্রের অধ্যায় ২ থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।

উদ্দীপকভিত্তিক প্রশ্ন

উদ্দীপকটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও। আসমা গাজীপুরে থাকে। সে ডিসেম্বরে পার্বত্য চট্টগ্রামে ঘুরতে যাবে।

১. উদ্দীকের গাজীপুর জেলাটি কোন ভূপ্রকৃতির অন্তর্ভুক্ত?
ক. টারশিয়ারি পাহাড়
খ. প্লাইস্টোসিনকালের সোপান
গ. প্লাবন সমভূমি
ঘ. উপকূলীয় সমভূমি
উত্তর: খ

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

২. পার্বত্য চট্টগ্রামের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য—
i. পাহাড়ের উচ্চতা ৬১০ মিটার
ii. লুসাই পাহাড়ের সমগোত্রীয়
iii. হিমালয় পর্বতের সময় সৃষ্ট
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ

ভূপ্রকৃতি ও পর্বত

৩. সাধারণত ৬০০ মিটারের অধিক উচ্চতাবিশিষ্ট শিলাস্তরকে কী বলে?
ক. সমভূমি
খ. মালভূমি
গ. প্রণবভূমি
ঘ. পর্বত
উত্তর: ঘ

৪. কোনটি ইউরোপের পর্বতমালা?
ক. আল্পস
খ. আন্দিজ
গ. রকি
ঘ. হিমালয়
উত্তর: ক

৫. পৃথিবীর মৃদু সুউচ্চ ঢালবিশিষ্ট ভূভাগ কী নামে পরিচিত?
ক. ভূত্বক
খ. মালভূমি
গ. সমভূমি
ঘ. পর্বত
উত্তর: খ

৬. জাপানের ফুজি কোন ধরনের পর্বত?
ক. চ্যুতি-স্তূপ
খ. আগ্নেয়
গ. ভঙ্গিল
ঘ. ল্যাকোলিথ
উত্তর: খ

১১. ভিসুভিয়াস কোন শ্রেণির পর্বত?
ক. ভঙ্গিল
খ. চ্যুতি
গ. আগ্নেয়
ঘ. স্তূপ
উত্তর: গ

১২. কোন পর্বত গম্বুজাকৃতির হয়?
ক. ভঙ্গিল
খ. চ্যুতি-স্তূপ
গ. আগ্নেয়
ঘ. ল্যাকোলিথ
উত্তর: ঘ

ভূ-অভ্যন্তর ও শিলা

৭. সিলিকেট–জাতীয় শিলা গঠিত হয় কোনটি দ্বারা?
ক. Si ও Mg
খ. CO2 ও O2
গ. Al ও Mg
ঘ. O2 ও Si
উত্তর: ঘ

৮. পৃথিবীর গড় ব্যাসার্ধ কত কিমি?
ক. ২১৮৫
খ. ২৮৮৫
গ. ৩৪৮৬
ঘ. ৬৪০০
উত্তর: ঘ

১০. ভূত্বক কী ধরনের শিলা দ্বারা গঠিত?
ক. কঠিন ও নরম
খ. অপেক্ষাকৃত ভারী
গ. অপেক্ষাকৃত হালকা
ঘ. অত্যন্ত কঠিন
উত্তর: ক

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

১৩. কেন্দ্রমণ্ডলে কোন কোন মৌল পাওয়া যায়?
ক. Mg ও Fe
খ. Si ও Al
গ. Si ও Mg
ঘ. Ni ও Fe
উত্তর: ঘ

১৫. গুটেনবার্গ বিযুক্তি রেখা ভূ-অভ্যন্তরের কোন দুটি স্তরকে পৃথক করেছে?
ক. গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল
খ. গুরুমণ্ডল ও অশ্মমণ্ডল
গ. কেন্দ্রমণ্ডল ও অশ্মমণ্ডল
ঘ. ভূপৃষ্ঠ ও গুরুমণ্ডল
উত্তর: ক

১৮. ভূ–অভ্যন্তরের স্তর হলো—
i. কেন্দ্রমণ্ডল
ii. ভূত্বক
iii. গুরুমণ্ডল
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ

সমভূমি ও বাংলাদেশের ভূগোল

৯. সাইবেরিয়া কোন ধরনের সমভূমি?
ক. হিমবাহ
খ. উপকূলীয়
গ. ক্ষয়জাত
ঘ. সঞ্চয়জাত
উত্তর: ক

১৪. সাঙ্গু নদী বাংলাদেশের কোন ভূপ্রকৃতি অঞ্চলের অন্তর্গত?
ক. উপকূলীয় ভূমি
খ. বরেন্দ্রভূমি
গ. প্লাবন ভূমি
ঘ. পাহাড়ি ভূমি
উত্তর: ঘ

১৬. বাংলাদেশে গড়াই, মধুমতি নদীর পশ্চিমাংশকে কী ধরনের বদ্বীপ বলা হয়?
ক. সক্রিয়
খ. মৃতপ্রায়
গ. স্রোতজ
ঘ. গাঙ্গেয়
উত্তর: খ

১৭. বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের সমভূমিকে কোন সমভূমি বলে?
ক. পাদদেশীয় পলল
খ. ত্রিপুরা
গ. বদ্বীপ
ঘ. উপকূলীয়
উত্তর: গ

১৯. বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি?
ক. নলোয়ার
খ. হাকালুকি
গ. হাইল
ঘ. টাঙ্গুয়ার
উত্তর: ঘ

২০. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি?
ক. অস্ট্রেলিয়া
খ. গ্রিনল্যান্ড
গ. বাংলাদেশ
ঘ. মালদ্বীপ
উত্তর: গ