বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আটটি বিভাগে সহযোগী/সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে এই নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা উল্লেখ করা হয়নি।
চাকরির বিবরণ
১. ব্যবসায় প্রশাসন বিভাগ
- সহকারী অধ্যাপক/সিনিয়র লেকচারার (বিশেষায়ণ: অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড গভর্ন্যান্স)
- সহযোগী অধ্যাপক/লেকচারার (বিশেষায়ণ: ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস-সিএসই, আইসিই অথবা বিবিএ মেজর)
- অধ্যাপক/সহকারী অধ্যাপক/সিনিয়র লেকচারার (বিশেষায়ণ: মার্কেটিং)
- সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক/সিনিয়র লেকচারার (বিশেষায়ণ: ম্যানেজমেন্ট)
২. অর্থনীতি বিভাগ
- অধ্যাপক/সহকারী অধ্যাপক/সিনিয়র লেকচারার/লেকচারার
৩. কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ
- সহকারী অধ্যাপক/লেকচারার (বিশেষায়ণ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং; মেশিন লার্নিং/কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রিক কম্পিউটার সায়েন্স)
৪. তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ
- সহকারী অধ্যাপক/লেকচারার (বিশেষায়ণ: ইলেকট্রিক্যাল মেশিনস/পাওয়ার ইলেকট্রনিকস অ্যান্ড ড্রাইভস/নবায়নযোগ্য জ্বালানি/VLSI/এমবেডেড সিস্টেমস)
৫. ফার্মেসি বিভাগ
- সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক/সিনিয়র লেকচারার/লেকচারার
৬. জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ
- সহকারী অধ্যাপক (বিশেষায়ণ: জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি/বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং/বায়োটেকনোলজি/বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি/মাইক্রোবায়োলজি)
- লেকচারার (বিশেষায়ণ: জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি/বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং/বায়োটেকনোলজি)
৭. গণিত ও ডেটা সায়েন্সেস বিভাগ
- সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক/লেকচারার (বিশেষায়ণ: ডেটা সায়েন্স/পরিসংখ্যান/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং)
- সহকারী অধ্যাপক/লেকচারার (বিশেষায়ণ: গণিত)
৮. সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ
- সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক/সিনিয়র লেকচারার/লেকচারার (বিশেষায়ণ: স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং/এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং/ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং/জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং/কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট)
প্রয়োজনীয় যোগ্যতা
- অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি।
- সিনিয়র লেকচারার: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি এবং ন্যূনতম দুই বছরের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকতার অভিজ্ঞতা, অথবা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি।
- লেকচারার: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি।
বেতন-ভাতা
যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (jobs.ewubd.edu) মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র উপাচার্য, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, প্লট-এ/২, জহুরুল ইসলাম অ্যাভিনিউ, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, ঢাকা-১২১২ ঠিকানায় পাঠানো যাবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ জুন ২০২৬
বিস্তারিত তথ্যের জন্য ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ewubd.edu) দেখুন।



