সিইউবি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স ২০২৬ সফলভাবে সমাপ্ত
সিইউবি মডেল ইউনাইটেড নেশন্স ২০২৬ সমাপ্ত

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) আয়োজিত তিন দিনব্যাপী "সিইউবি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স ২০২৬" সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৫ জুন উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এই সম্মেলনের প্রথম দুই দিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং আজ ২৭ জুন রাজধানীর ওয়াটারফ্রন্ট কনভেনশন হলে বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

শতাধিক প্রতিনিধির অংশগ্রহণ

দেশের ৩০টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতাধিক প্রতিনিধি অংশ নেন। এর মধ্যে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি-সহ অন্যান্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান।

বিতর্ক ও কূটনৈতিক আলোচনা

প্রতিনিধিরা বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে জাতিসংঘের আদলে বিতর্ক, আলোচনা, কূটনৈতিক প্রক্রিয়া এবং প্রস্তাবনা উপস্থাপনের মাধ্যমে বিশ্লেষণী দক্ষতা, নেতৃত্ব, সমালোচনামূলক চিন্তাশক্তি ও জনসমক্ষে বক্তব্য প্রদানের সক্ষমতা প্রদর্শন করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সমাপনী অনুষ্ঠান ও বক্তব্য

সমাপনী অনুষ্ঠানে সিইউবির উপাচার্য (মনোনীত), রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), শিক্ষকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজয়ীদের বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট, সনদপত্র ও সম্মাননা প্রদান করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বক্তারা বলেন, "বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে তরুণদের মধ্যে নেতৃত্ব, কূটনৈতিক দক্ষতা, আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে সচেতনতা এবং সহযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে মডেল ইউনাইটেড নেশন্স-এর মতো প্ল্যাটফর্ম অত্যন্ত কার্যকর। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তবধর্মী অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতের দায়িত্বশীল বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"

সহযোগী ও মিডিয়া পার্টনার

সম্মেলন বাস্তবায়নে সহযোগিতা করে জেপিএন কনসালটেন্সি, বিজম্যান, নেসলে বাংলাদেশ পিএলসি এবং মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই। সিইউবি ভবিষ্যতেও শিক্ষার্থীদের নেতৃত্ব, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।