বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ১১টি বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অধ্যাপক থেকে লেকচারার পদে মোট ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই ২০২৬।
বিভাগ ও পদসংখ্যা
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে অধ্যাপক (১) ও সহযোগী অধ্যাপক (১) পদে নিয়োগ দেওয়া হবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সহযোগী অধ্যাপক (১) এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে সহকারী অধ্যাপক (১) পদে নিয়োগ হবে। যন্ত্রকৌশল বিভাগে সহকারী অধ্যাপক (২) পদ রয়েছে।
ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক (১), পানিসম্পদ কৌশল বিভাগে সহকারী অধ্যাপক (১), গণিত বিভাগে সহযোগী অধ্যাপক (১) ও লেকচারার (১), মানবিক বিভাগে সহকারী অধ্যাপক (ইংরেজি) (১), পদার্থবিজ্ঞান বিভাগে লেকচারার (২), রসায়ন বিভাগে লেকচারার (১) এবং পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক (২) পদে নিয়োগ হবে।
বেতন-ভাতা
অধ্যাপক পদে বেতন ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা। সহযোগী অধ্যাপকের বেতন ৫০,০০০-৭১,২০০ টাকা। সহকারী অধ্যাপকের বেতন ৩৫,৫০০-৬৭,০১০ টাকা এবং লেকচারারের বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।
আবেদনের নিয়ম
সব পদের জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত (REG-1) ফরমে ১৭ সেট আবেদনপত্র রেজিস্ট্রারের বরাবর জমা দিতে হবে। ১ সেটের সঙ্গে ৩ কপি সত্যায়িত ছবি এবং কম্পট্রোলার বুয়েটের অনুকূলে ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের কপি যুক্ত করতে হবে। আবেদন ফি ৬০০ টাকা।
আবেদনের শেষ তারিখ
আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই ২০২৬।



