মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের রাতে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য সচেতনতা বৃদ্ধি, র্যাগ ডে-র নামে বিশৃঙ্খলা রোধ এবং ইভটিজিং প্রতিরোধে গৃহীত পদক্ষেপের তথ্য সংগ্রহ করতে নির্দেশনা জারি করেছে। গত রোববার মাউশির এক চিঠিতে এসব পদক্ষেপের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে নির্ধারিত ই-মেইলে পাঠানোর জন্য বলা হয়েছে।
আঞ্চলিক পর্যায়ে প্রতিবেদন প্রেরণের নির্দেশ
মাধ্যমিক ও উচ্চশিক্ষার আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের তাদের আওতাধীন অঞ্চলের জেলা ও উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের নেওয়া পদক্ষেপগুলোর বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদনের সারসংক্ষেপ একসঙ্গে কম্পাইল করে নির্ধারিত ছক মোতাবেক পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্তের আলোকে পদক্ষেপ
গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার সঙ্গে সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভার নেওয়া সিদ্ধান্তের আলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় মাদকের কুফল-সংক্রান্ত প্রচার-প্রচারণা বৃদ্ধি ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টি ও মাদকবিরোধী থিম সং প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা অন্তর্ভুক্ত ছিল।
প্রতিবেদনে অন্তর্ভুক্ত তথ্যের তালিকা
প্রতিবেদনে নিম্নলিখিত তথ্যগুলো দিতে হবে:
- অঞ্চলের নাম
- অঞ্চলের আওতাধীন প্রতিষ্ঠান
- প্রতিবেদনের বিষয় বাস্তবায়নকৃত প্রতিষ্ঠানের শতকরা হার
- প্রতিবেদনের বিষয় বাস্তবায়ন করতে না পারা প্রতিষ্ঠানের শতকরা হার (যদি থাকে) এবং না পারার কারণ
- মন্তব্য
এই তথ্যগুলো
