ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হলো ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম সামার-২৬’। গতকাল সোমবার রাজধানীর সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উপস্থিতি

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী জাহিদ হাসান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম আর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তারা। অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে শিক্ষার্থীদের স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খান।

ক্লাব রিক্রুটমেন্ট প্রোগ্রাম

অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্সের তত্ত্বাবধানে আয়োজিত হয় ‘ক্লাব রিক্রুটমেন্ট প্রোগ্রাম’। যেখানে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাব অংশ নেয়। এই আয়োজনে স্থাপিত বিভিন্ন ক্লাবের বুথ থেকে শিক্ষার্থীরা তাঁদের পছন্দসই ক্লাবে সদস্য হিসেবে যুক্ত হওয়ার সুযোগ পান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অ্যালামনাই অভিজ্ঞতা বিনিময় সেশন

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের সফল অ্যালামনাইদের অংশগ্রহণে আয়োজিত অভিজ্ঞতা বিনিময় সেশন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন র‍্যানকন অটো ডিভিশন-২-এর ক্রিয়েটিভ লিড এ এস এম আরিফ, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) ইউথ অ্যান্ড এডোলেসেন্ট প্রোগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেটর এবং অ্যাস্ট্রাজেনেকার ইউথ হেলথ প্রোগ্রামের অ্যাডভাইজারি বোর্ড সদস্য মেহেদী হাসান বাপ্পি, জনতা ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার নুসরাত জাহান এবং আকন্দ ইঞ্জিনিয়ারিংয়ের সিইও এ এম তাজউদ্দিন আহমেদ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বক্তারা নবীন শিক্ষার্থীদের সঙ্গে নিজেদের বাস্তব কর্মজীবনের অভিজ্ঞতা ব্যক্ত করেন এবং ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

নবীন বরণ ও পুরস্কার বিতরণ

অনুষ্ঠানের শুরুতে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পাশাপাশি গত সেমিস্টারে বিভিন্ন অনুষদের কৃতী শিক্ষার্থীদের মেধার স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। আয়োজন শেষ হয় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে।