সিন্ডিকেট সভায় উত্তেজনা, শনিবারে বাস চালুর অনুমোদন দিল ঢাবি প্রশাসন
সিন্ডিকেট সভায় উত্তেজনা, শনিবারে বাস চালুর অনুমোদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শনিবার বাস ট্রিপ চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যার পর সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষোভ করেন তারা।

ডাকসুর অভিযোগ

ডাকসু নেতাদের অভিযোগ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে ডাকসুর উদ্যোগে পরিবহন খাতে সাড়ে চার কোটি টাকা বরাদ্দ আনার পরও শনিবারের বাস ট্রিপ চালুর প্রক্রিয়া আটকে রাখা হয়েছে। সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে ডাকসু নেতাকর্মীরা ‘শিক্ষার্থীদের অধিকার, খর্ব করে ট্রেজারার’, ‘ডাকসুর আনা বরাদ্দে, ট্রেজারারের নজর কেন’, ‘শিক্ষার্থীদের ভোগান্তি, ট্রেজারারের প্রশান্তি’সহ বিভিন্ন স্লোগান দেন।

সিন্ডিকেট সভায় উত্তেজনা

একই সময়ে সিনেট ভবনের ভেতরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা চলছিল। এক পর্যায়ে স্লোগান দিয়ে সিন্ডিকেট সভা চলাকালে সভাকক্ষে ঢুকে যান ডাকসুর নেতারা। এসময় উপাচার্যসহ অন্যান্য সিন্ডিকেট সদস্যদের সঙ্গে ডাকসুর নেতাদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরবর্তীতে উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীর আশ্বাসে সভাকক্ষ থেকে বের হন ডাকসুর নেতারা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ডাকসু নেতার বক্তব্য

ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল শনিবার বাস ট্রিপ চালু করা। ইউজিসি থেকে পরিবহন খাতে সাড়ে চার কোটি টাকা বরাদ্দ আনার পরও ট্রেজারার এটি আটকে দিয়েছেন। বিষয়টি কয়েক দিন ধরে তার টেবিলে পড়ে আছে। তিনি আরও বলেন, ডাকসুর মেয়াদ এক বছর হলেও তারা দুই বছরের জন্য বাজেট এনেছেন। এটি শিক্ষার্থীদের স্বার্থে অতিরিক্ত বরাদ্দ। কিন্তু নানা অজুহাতে কাজগুলো বাধাগ্রস্ত করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপাচার্যের আশ্বাস

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে তার কাছে আসার পর তিনি তা এজেন্ডাভুক্ত করেছেন। সিন্ডিকেট সভায় আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। পরে সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শনিবার বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।