স্টামফোর্ড ইউনিভার্সিটিতে সাংবাদিকতা বিভাগের নবীনবরণ অনুষ্ঠান ‘সত্যান্বেষী’
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে নবীনবরণ ‘সত্যান্বেষী’ অনুষ্ঠিত

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান ‘সত্যান্বেষী’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৮৫ ও ৮৬ ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেন বিভাগের ৮২, ৮৩ ও ৮৪তম ব্যাচের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শরীফ নাফে আস্-সাবের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো. আব্দুল মতিন, অ্যাসোসিয়েট প্রফেসর ও প্রক্টর ড. মৃত্যুঞ্জয় আচার্য, জনসংযোগ প্রধান প্রদীপ্ত মোবারক, স্টুডেন্ট ওয়েলফেয়ার প্রধান তামান্না জেরিন এবং ভারপ্রাপ্ত এডমিশন প্রধান আশিক মাহমুদ। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশ নেন।

অনুষ্ঠানের সূচনা ও উদ্বোধন

কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিপাদ্য ‘মুখোশ’ ও সাংবাদিকতার লক্ষ্য

এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘মুখোশ’। আয়োজকদের মতে, সমাজে লুকিয়ে থাকা সত্য উদঘাটন করে তা মানুষের সামনে তুলে ধরাই সাংবাদিকতার মূল লক্ষ্য—এই ভাবনা থেকেই প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

সাংস্কৃতিক পর্ব ও নাটক

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বর্তমান শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি ও নাটিকা পরিবেশন করেন। সমসাময়িক মোবাইল সাংবাদিকতার নৈতিকতা নিয়ে ‘আটক’ শিরোনামের একটি নাটক দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্যান্ড শো ও সমাপ্তি

দ্বিতীয় পর্বে ব্যান্ড শোর পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম। নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে শেষ হয় অনুষ্ঠান।