কিআড্ডা ১০৬: অফলাইন ও অনলাইন সভার নিয়মাবলী
কিআড্ডা ১০৬: অফলাইন ও অনলাইন সভার নিয়ম

কিশোর আলোর ১০৬তম কিআড্ডা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৬ মে শনিবার বিকাল ৩.০০টা থেকে সন্ধ্যা ৬.০০টা পর্যন্ত অফলাইন সাধারণ সভা এবং ২৩ মে শনিবার বিকাল ৩.০০টা থেকে ৪.০০টা পর্যন্ত অনলাইন কিআড্ডা অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরের শিক্ষার্থীরা অনলাইন সভায় অংশ নিতে পারবেন।

অংশগ্রহণের নিয়ম

যেকোনো সভায় অংশ নিতে নিচের ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের আগে মিটিংয়ে অংশগ্রহণের নিয়মগুলো পড়ে নিতে হবে। সভায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হলে সভার দুদিন আগে (বৃহস্পতিবার) থেকে সভার দিন (শনিবার) সকালের মধ্যে যেকোনো সময় একটি এসএমএস বা ইমেইল পাওয়া যাবে। শুধু নির্বাচিতরাই সভায় অংশ নিতে পারবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অফলাইন মিটিংয়ের নিয়ম

  1. যারা আগে কিআর মিটিংয়ে অংশ নিয়েছেন বা নেননি, সবাইকে নিচের ফরম পূরণ করতে হবে। এই ফরমের তথ্য শুধু এবারের মিটিংয়ে আসার জন্য রেজিস্ট্রেশন হিসেবে গণ্য হবে। মিটিং কক্ষে ঢোকার আগে এই ফরম থেকে পাওয়া তথ্য অনুযায়ী নাম ভলান্টিয়ারদের কাছে দেওয়া থাকবে। নামের পাশে স্বাক্ষর করে কক্ষে ঢুকতে হবে।
  2. মিটিংয়ে মানিব্যাগ ও পার্স ব্যতীত কোনো প্রকার ব্যাগ আনা যাবে না।
  3. ২.৪৫ মিনিটের মধ্যে সবাই উপস্থিত থাকতে হবে। ৩.০০টায় মিটিং শুরু হবে। বিকাল ৩.৩০ মিনিটের পর কোনো অবস্থাতেই কিআ মনোনীত ব্যক্তি ছাড়া কাউকে সভাকক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না।
  4. মিটিংয়ে মোবাইল ফোন ব্যতীত কোনো ডিএসএলআর, এসএলআর, হ্যান্ডিক্যাম কিংবা অন্য কোনো ক্যামেরা আনা যাবে না।
  5. কিশোর আলোর মিটিংয়ে প্রবেশের টিকেট হলো নিজের একটি মৌলিক লেখা বা আঁকা, যা মনোনীত হলে পরবর্তী কোনো সংখ্যায় ছাপা হতে পারে। লেখা বা আঁকা ভালো হোক, মন্দ হোক, সবসময় নিজেকেই লিখতে হবে। প্রতিটি লেখা ও আঁকা চেক করে অংশগ্রহণকারীদের মিটিং রুমে প্রবেশ করতে দেওয়া হবে। বাংলা বা জীববিজ্ঞান বই থেকে কোনো অংশ টুকে বা এঁকে নিজের নামে চালিয়ে কিংবা সাদা কাগজ জমা দিয়ে মিটিংয়ে অংশ নেওয়া যাবে না। লেখা বা আঁকার সঙ্গে নিজের নাম, ঠিকানা, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, শ্রেণি ও মোবাইল নম্বর থাকতে হবে।
  6. কিশোর আলোর মে সংখ্যা ছাড়া সভাকক্ষে প্রবেশ করা যাবে না। সবাইকে কিশোর আলোর মে সংখ্যাটি পড়ে আসতে হবে। মিটিংয়ে কিআ বিষয়ক আলোচনা হবে এবং সংখ্যাটি পড়া থাকলে আলোচনায় অংশ নেওয়া যাবে।
  7. মিটিংটি সুন্দরভাবে সম্পন্ন করতে সবাইকে আন্তরিক সহযোগিতা করতে হবে। মিটিং চলাকালে এমন কোনো আচরণ করা যাবে না, যা বক্তা বা অন্য অংশগ্রহণকারীদের অসুবিধার কারণ হয়। মিটিংয়ে আচরণ ও কর্মকাণ্ড গ্রহণযোগ্য না হলে পরবর্তী মিটিংগুলোতে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।
  8. যারা লেখালেখির বাইরেও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে কিআর সঙ্গে জড়িত থাকতে চান, তারা নিজের আগ্রহের বিষয়ের ওপর মিটিংয়ে পারফর্ম করতে পারবেন, যেমন গান, আবৃত্তি, অভিনয়, বাদ্যযন্ত্র বাজানো ইত্যাদি।
  9. মিটিংয়ে অংশ নিতে ও কিশোর আলোতে কাজ করতে হলে অবশ্যই সে ব্যাপারে অভিভাবককে জানিয়ে আসতে হবে। কিশোর আলো কর্তৃপক্ষ যেকোনো সময় অভিভাবকের সঙ্গে যোগাযোগ করতে পারে। যারা একা চলাফেরা করে অভ্যস্ত নন, তারা অভিভাবক সঙ্গে আনতে পারেন। তবে কিআড্ডার আসন সীমিত হওয়ায় সেখানে শুধু অংশগ্রহণকারীই বসতে পারবেন, অভিভাবকের বসার বা অপেক্ষা করার কোনো ব্যবস্থা থাকবে না।
  10. কিশোর আলো মনোনীত ব্যক্তি ছাড়া ১৮ বছরের বেশি বয়সীরা মিটিংয়ে অংশ নিতে পারবেন না।
  11. মিটিংয়ের জন্য নির্ধারিত ভবনের নিচতলায় এসে ফ্রন্ট ডেস্কে নাম এন্ট্রি করতে হবে। ১০ম তলায় এসে কিশোর আলোর ভলান্টিয়ারদের কাছে থাকা নামের পাশে স্বাক্ষর করে সঙ্গে আনা লেখা/আঁকা জমা দিয়ে তারপর মিটিং রুমে প্রবেশ করতে হবে।
  12. মিটিংয়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হলে ইমেইল বা এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
  13. একজন একবারই ফরম পূরণ করবেন। একাধিকবার ফরম পূরণ করলে নিবন্ধন বাতিল বলে গণ্য হতে পারে।
  14. কিআড্ডার আসন সংখ্যা সীমিত, তাই নির্ধারিত দিনে মিটিংয়ে অংশ নেওয়া নিশ্চিত হলেই কেবল ফরম পূরণ করুন। নিবন্ধন করে নির্বাচিত হওয়ার পরও কেউ নির্ধারিত দিনে মিটিংয়ে না এলে পরবর্তী মিটিংগুলোতে অংশগ্রহণের জন্য তাকে বিবেচনা না করা হতে পারে।

অফলাইন মিটিংয়ের সময় ও স্থান

অফলাইন মিটিং ১৬ মে, শনিবার ৩.০০টায় প্রগতি ভবন (১০ম তলা, লিফটের ১০), ২০-২১, কারওয়ান বাজার, ঢাকায় অনুষ্ঠিত হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনলাইন মিটিংয়ের সময় ও মাধ্যম

অনলাইন মিটিং ২৩ মে, শনিবার ৩.০০টায় গুগল মিটে অনুষ্ঠিত হবে। অনলাইন মিটিংয়ে নিবন্ধনের পর শুধু কিশোর আলো থেকে ইমেইল পাওয়া ব্যক্তিরাই অংশ নিতে পারবেন।

ফরম পূরণের পর অংশগ্রহণের ইমেইল বা এসএমএস পেলে সব নিয়ম মেনে এসো এবারের মিটিংয়ে। আড্ডা-গানে দারুণ সময় কাটবে!