৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

৩৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-১) মো. নাজিম উদ্দিনকে আহ্বায়ক এবং মাউশির ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন’ (লেইস) প্রজেক্টের প্রকল্প কর্মকর্তা মো. গোলাম রাব্বানী রানাকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

কমিটি গঠনের প্রক্রিয়া

শনিবার (২ মে) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) অডিটরিয়ামে ৩৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগামী দুই একদিনের মধ্যে কমিটি সভা করে অন্যান্য সদস্যদের মনোনীত করবে।

কর্মরত সদস্যদের সংখ্যা

জানা গেছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩৬ তম ব্যাচের মোট আট শতাধিক কর্মকর্তা শিক্ষার বিভিন্ন দপ্তরসহ সারাদেশের সরকারি কলেজে কর্মরত রয়েছেন। তাদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণ ও শিক্ষার সর্বাত্মক উন্নয়নে এই কমিটি কাজ করবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আহ্বায়কের বক্তব্য

জানতে চাইলে ৩৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. নাজিম উদ্দিন জানান, দীর্ঘ আট বছর ধরে পদন্নোতি বঞ্চিত রয়েছেন ৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মরতরা। পদন্নোতি দ্রুত ত্বরান্বিত করা, আগামীতে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা এবং ৩৬তম ব্যাচের কর্মরতদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণে সহায়ক ভূমিকা পালন করাই তাদের প্রধান লক্ষ্য।

এই কমিটি শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের দীর্ঘদিনের পদন্নোতি সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ