সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১০৩ শিক্ষার্থী ত্রিপুরায় জ্ঞানার্জনে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১০৩ শিক্ষার্থী ত্রিপুরায়

সারাদেশ জ্ঞানার্জনে ত্রিপুরায় গেলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১০৩ শিক্ষার্থী। মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে হাতে-কলমে জ্ঞান অর্জনে ভারতের ত্রিপুরা রাজ্যে গেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১০৩ শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে শিক্ষার্থীরা ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করেন।

ইন্টার্নশিপের উদ্দেশ্য

শিক্ষার্থীরা জানান, ভারতের ত্রিপুরার একমাত্র সরকারি ভেটেরিনারি কলেজ অব ভেটেরিনারি সায়েন্সেস অ্যান্ড এনিমেল হাজবেন্ডারি যা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের (সেন্ট্রাল ইউনিভার্সিটি) অধিভুক্ত। ওই বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সপ্তাহব্যাপী তারা ইন্টার্নশিপে (Internship) ত্রিপুরা রাজ্যে যান।

জ্ঞান বিনিময়

এ সময় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১০৩ শিক্ষার্থীরা রাজ্যের আধুনিক কৃষিব্যবস্থা, গবেষণা প্রতিষ্ঠান এবং মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে হাতে-কলমে জ্ঞান অর্জন করবেন এবং রাজ্যের অন্য শিক্ষার্থীদের নিজেদের বিষয়গুলো জানান দেবেন। রাজ্যে অবস্থানকালে শিক্ষার্থীরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন বলে টিম লিডার নির্জন সরকার নিশু জানিয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ