বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি প্রোগ্রামের পরীক্ষা-২০২৬ আগামী ২৪ এপ্রিল (শুক্রবার) থেকে শুরু হতে যাচ্ছে। সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১৭০টি কেন্দ্রে এই পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীর সংখ্যা
দেশব্যাপী প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৩১ হাজার ৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ১৫৯ জন এবং নারী পরীক্ষার্থী ১০ হাজার ৮৯৩ জন।
পরীক্ষা ব্যবস্থাপনা
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. খালেকুজ্জামান খান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রতি বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ ছাড়াও বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বাউবির ওয়েবসাইট www.bou.ac.bd থেকে জানা যাবে।



