মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৬ সালের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করেছে। শিক্ষার্থীদের অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশন বাড়তি চাপ সৃষ্টি করে এবং অভিভাবকদের মনে বিরূপ প্রভাব তৈরি করে বিধায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থগিতের কারণ
আজ বৃহস্পতিবার (২১ মে) মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ–সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, বর্তমানে জেডিসি পরীক্ষা স্থগিত আছে। তা ছাড়া একজন শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সময় এবং নবম শ্রেণিতে দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে থাকে। শিক্ষার্থীদের অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশন বাড়তি চাপ সৃষ্টি করবে এবং অভিভাবকদের মনে বিরূপ প্রভাব তৈরি করবে বিধায় সব শিক্ষা বোর্ডের আওতাধীন অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন স্থগিত করা প্রয়োজন।
পরবর্তী নির্দেশনা
এ বিষয় ও চিঠি মোতাবেক অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন প্রক্রিয়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।
এছাড়া, ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা ভর্তি সহায়তা পাবে, তবে কয়েকটি শর্ত মানতে হবে। স্কলারশিপ দিচ্ছে সৌদি আরব সরকার, বাংলাদেশি শিক্ষার্থীদেরও সুযোগ রয়েছে।



