ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) সামার-২০২৬ সেমিস্টারের নবীণবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) এই অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাগত জানানো হয়। ইউল্যাবের স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিস এ আয়োজন করে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ
নবীণবরণে ইউল্যাবের আধুনিক ও শিক্ষার্থীবান্ধব শিক্ষাদান পদ্ধতি, সৃজনশীল চর্চা এবং বুদ্ধিবৃত্তিক জ্ঞান বিকাশের গুরুত্ব নবাগত শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়। অনুষ্ঠানের শুরুতে স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক সেশন অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় মূল আনুষ্ঠানিকতা।
বক্তব্য ও উপস্থাপনা
নবীণবরণে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা এবং উপ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো। তারা শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থী উন্নয়ন উদ্যোগ এবং বৈশ্বিক র্যাংকিংয়ে ইউল্যাবের অর্জন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
অনুষ্ঠানে ‘একটি সিড বক্স–পাঁচটি গ্লোবাল গোলস’ শীর্ষক উপস্থাপনা এবং ‘অত্যাবশ্যকীয় দক্ষতা’ শীর্ষক বিশেষ সেশন অনুষ্ঠিত হয়; যা টেকসই উন্নয়ন, উদ্ভাবন ও সমন্বিত শিক্ষার প্রতি ইউল্যাবের অঙ্গীকারকে তুলে ধরে।
সাংস্কৃতিক অনুষ্ঠান
অনুষ্ঠানের শেষ পর্বে ইউল্যাব সংস্কৃতি সংসদ এবং ইউল্যাবের বিভিন্ন ক্লাবের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে ব্যান্ড ‘গ্রেভ চ্যান্ট’ ও ‘আন্তনগর’ সংগীত পরিবেশন করে। এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে এবং তাদের বিশ্ববিদ্যালয় জীবনের সূচনা স্মরণীয় করে তোলে।



