মৌলভীবাজারে পৃথক সেটে এসএসসি পরীক্ষা, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া
মৌলভীবাজারে পৃথক সেটে এসএসসি পরীক্ষা, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া

চলমান এসএসসি পরীক্ষায় মৌলভীবাজার পৌর শহরের দুইটি কেন্দ্রে পৃথক পৃথক সেটে (প্রশ্নে) পরীক্ষা নেওয়া হয়েছে। কেন্দ্রে কর্মরতদের দায়িত্বহীনতায় এমনটি হয়েছে বলে মন্তব্য করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। এ ঘটনায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

কী ঘটেছে?

জানা যায়, বৃহস্পতিবার সিলেট শিক্ষা বোর্ডে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ব্যবসায় উদ্যোগ পরীক্ষা ছিল। বোর্ডের নিয়ম অনুযায়ী বোর্ডের সব কেন্দ্রে একই সেটে পরীক্ষা নেওয়ার কথা। কিন্তু মৌলভীবাজার পৌর শহরের ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল কেন্দ্রে ১নং সেটে এবং আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩নং সেটে পরীক্ষা নেওয়া হয়েছে।

অভিভাবক ও পরীক্ষার্থীদের বক্তব্য

অভিভাবকরা বলছেন, কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তদের অবহেলায় এমনটি হয়েছে। ১নং সেটে কঠিন প্রশ্ন থাকায় অধিকাংশ শিক্ষার্থীরা উত্তর লিখতে পারেনি। ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল কেন্দ্রের পড়শি কর নামে এক পরীক্ষার্থী বলেন, আমাদের হলের সব শিক্ষার্থী ১নং সেটে পরীক্ষা দিয়েছে। সিয়াম নামে অপর পরীক্ষার্থী ১নং সেটে পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কেন্দ্র সচিবের অস্বীকৃতি

ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল কেন্দ্র সচিব মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা ৩নং সেটে পরীক্ষা নিয়েছি। তাহলে কি পরীক্ষার্থীরা মিথ্যা কথা বলছে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হতে পারে।

জেলা শিক্ষা কর্মকর্তার প্রতিক্রিয়া

জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান বলেন, এরকম তো হওয়ার কথা নয়। খোঁজ নিয়ে দেখছি কোথায় সমস্যা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ