প্রাথমিক শিক্ষকদের গ্রেড ৯ এ উন্নীত করার কাজ চলছে: প্রতিমন্ত্রী
প্রাথমিক শিক্ষকদের গ্রেড ৯ এ উন্নীত করার কাজ চলছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড উন্নীত করে ৯ম গ্রেডে আনার বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সংসদে শিক্ষকদের গ্রেড উন্নয়নের দাবি

প্রতিমন্ত্রী বলেন, রংপুর-৬ আসনের সংসদ সদস্য মওলানা নুরুল আমিন শিক্ষকদের বর্তমান ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার বিষয়টি সংসদে উত্থাপন করেন। শিক্ষকদের গ্রেড নিয়ে আমরা আলোচনা করছি এবং তাদের ৯ম গ্রেডে আনার লক্ষ্যে কাজ করছি।

বাজেটে বরাদ্দ ও অতিরিক্ত খরচ

তিনি আরও বলেন, ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষকদের বেতনের জন্য ২০ হাজার ৪২৮ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করা গেলে অতিরিক্ত দেড় থেকে দুই হাজার টাকা ব্যয় হবে, যার জন্য প্রয়োজনীয় বরাদ্দ প্রস্তাবিত বাজেটে রাখা হয়েছে বলে জানান তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষা খাতে সরকারের পরিকল্পনা

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে পরিকল্পনা অনুযায়ী শিক্ষা খাতকে এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন, সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। আগামী পাঁচ বছর ধারাবাহিকভাবে এ কার্যক্রম চালিয়ে যেতে পারলে দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং বাংলাদেশের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ