চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৫টি বিভাগে বিভিন্ন পদে ৪৬ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, যা চলবে ৮ জুলাই বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে পারবেন।
এক নজরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ
- মোট পদ: ৪৬টি
- বিভাগ: ১৫টি
- পদের ধরন: অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ১৩ জুন ২০২৬, সকাল ৯টা
- আবেদনের শেষ তারিখ: ৩০ জুন থেকে ৪ জুলাই ২০২৬ পর্যন্ত
- আবেদন পদ্ধতি: অফলাইনে
- চাকরির ধরন: স্থায়ী অথবা অস্থায়ী
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ
- কর্মস্থল: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র সংগ্রহ করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ক্লিক করুন। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
আবেদন ফি: রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর অনুকূলে ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে ১,০০০ টাকা জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রশিদ পাঠাতে হবে।



