চট্টগ্রাম বন্ধুসভার ফলাহার উৎসবে ৭০ এতিম শিশুকে বাহারি ফল বিতরণ
চট্টগ্রাম বন্ধুসভার ফলাহার উৎসবে ৭০ এতিম শিশুকে ফল বিতরণ

চট্টগ্রাম বন্ধুসভার উদ্যোগে তাহেরিয়া ছাবেরিয়া মঞ্জুয়ারা সুন্নিয়া মাদ্রাসার শিশুশিক্ষার্থীদের জন্য ফলাহার উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন বিকেলে নগরীর উত্তর হালিশহরে অবস্থিত মাদ্রাসায় এ আয়োজন করা হয়। এর আগে সকাল ১১টায় বন্ধুসভার সদস্যরা চট্টগ্রামের ফলমন্ডিতে জড়ো হয়ে মৌসুমি ফল ক্রয় করেন। কেনাকাটা শেষে জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের পর তারা মাদ্রাসায় পৌঁছান।

ফল বিতরণ ও শুভেচ্ছা বিনিময়

উৎসবে প্রায় ৭০ জন এতিম শিক্ষার্থী ও স্থানীয় অসচ্ছল মানুষের মধ্যে গ্রীষ্মের বাহারি ফল বিতরণ করা হয়। ফলগুলোর মধ্যে ছিল আম, জাম, কাঁঠাল, আনারস, জামরুলসহ মোট ৭ ধরনের ফল। বন্ধুসভার সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের উচ্ছ্বাসে অংশ নেন।

উপদেষ্টাদের বক্তব্য

চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা জয়শ্রী দাশ মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী ও উপস্থিত সবার উদ্দেশে বলেন, ‘তোমাদের সুশৃঙ্খলতা দেখে আমি মুগ্ধ। যার সঙ্গে ভালো, তার সঙ্গে প্রথম আলো—এই স্লোগান ধারণ করে আমরা প্রতিবছর দাতব্য কাজের অংশ হিসেবে ফলাহার উৎসবের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে বাহারি ফলের স্বাদ নেওয়ার আনন্দ ভাগাভাগি করে নিই।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বন্ধুসভার আরেক উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইশতিয়াক উর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে মানুষের মতো মানুষ হওয়ার এবং বড় হয়ে দেশ ও দেশের মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করার তাগিদ দেন।

মাদ্রাসার দাতা ও কর্তৃপক্ষের প্রতিক্রিয়া

তাহেরিয়া ছাবেরিয়া মঞ্জুয়ারা সুন্নিয়া মাদ্রাসার দাতা জাহাঙ্গীর আলম বলেন, মাদ্রাসাটি একটি সম্পূর্ণ অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান। বর্তমানে শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ও অর্থায়নে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ সহসভাপতি আবুল হাশেম বলেন, ‘প্রথম আলোর পাতা খুললেই মাঝে মধ্যে বন্ধুসভার কার্যক্রম দেখতে পাই। ভবিষ্যতেও এমন মানবিক আয়োজন নিয়ে বন্ধুসভা আমাদের পাশে থাকবে বলে আশা করি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বন্ধুসভার নেতাদের বক্তব্য

চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি রুমিলা বড়ুয়া বলেন, ‘আমরা এখানে এসেছি বন্ধু হয়ে বন্ধুদের উপহার দিতে। প্রতিটি উপহারের সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা, মায়া ও মমতা। এই মায়া–মমতা আমরা একে অপরের মাঝে বিলিয়ে দেব।’ তিনি শিক্ষার্থীদের সুশৃঙ্খল আচরণ ও মার্জিত পোশাকের প্রশংসা করেন। সাধারণ সম্পাদক পারভেজ মিয়াজী চট্টগ্রাম বন্ধুসভার এমন মানবিক ও ভিন্নধর্মী আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমন্বয় ও উপস্থিতি

উৎসবের সমন্বয়কারী হিসেবে ছিলেন চট্টগ্রাম বন্ধুসভার সহসভাপতি নুরুজ্জামান খান, অর্থ সম্পাদক ফয়সাল হাওলাদার এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইরফাতুর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কামরান চৌধুরী, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তোফাজ্জল হোসেন, কার্যনির্বাহী সদস্য মারুফ উল হক ও বন্ধু নিলয় ঘোষ।