রাজউকে ১৩৬ পদে নিয়োগ, আবেদন শুরু ৮ জুন
রাজউকে ১৩৬ পদে নিয়োগ, আবেদন শুরু ৮ জুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) তাদের রাজস্ব খাতভুক্ত ৯ থেকে ১৭ গ্রেডে ৩২ ক্যাটাগরির ১৩৬টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ৭ জুলাই ২০২৬।

পদের বিবরণ ও সংখ্যা

৯ গ্রেডের পদগুলোর মধ্যে রয়েছে সহকারী পরিচালক (প্রশাসন, এস্টেট ও ভূমি, হিসাব, জনসংযোগ ও প্রটোকল, ভূমি ব্যবহার) ৫, ৪, ২, ১ ও ১টি পদ। সহকারী প্রকৌশলী (সিভিল) ১৪টি, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৩টি, সহকারী অথরাইজড অফিসার ১১টি, সহকারী নগর-পরিকল্পনাবিদ ২টি, সহকারী স্থপতি ১টি এবং সহকারী আইন কর্মকর্তা ২টি পদ। সব ৯ গ্রেডের পদের বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।

১০ গ্রেডের পদ: উপসহকারী প্রকৌশলী (সিভিল) ১০টি, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ২টি, উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) ৩টি, প্রধান ইমারত পরিদর্শক ১টি, ইমারত পরিদর্শক ৭টি এবং তত্ত্বাবধায়ক ১টি পদ। বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

১১ গ্রেডের পদ: হিসাবরক্ষক ১টি, সহকারী পরিসংখ্যানবিদ ১টি, ফোরম্যান (যান্ত্রিক) ১টি এবং ফোরম্যান (বৈদ্যুতিক) ১টি পদ। বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা।

১৩ গ্রেডের পদ: কম্পিউটার অপারেটর ৪টি, বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা। ১৪ গ্রেডের পদ: ঊর্ধ্বতন হিসাব সহকারী ৬টি, উচ্চমান সহকারী ৪টি, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৫টি ও নিরাপত্তা তত্ত্বাবধায়ক ১টি পদ। বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।

১৫ গ্রেডের পদ: সার্ভেয়ার ১১টি ও অপারেটর (হেভি ভেহিক্যাল) ২টি। বেতন স্কেল ৯,৭০০-২৩,৪৯০ টাকা। ১৬ গ্রেডের পদ: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ১৩টি, কনিষ্ঠ হিসাব সহকারী ১০টি ও ট্রান্সপোর্ট সুপারভাইজার ১টি। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। ১৭ গ্রেডের পদ: ট্রেসার (রেখাকার) ৫টি, বেতন স্কেল ৯,০০০-২১,৮০০ টাকা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বয়সসীমা ও আবেদন ফি

৭ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ বয়স ৩২ বছর (১৫ নম্বর পদের জন্য ৩৫ বছর)। আবেদন ফি: ১-১৭ নম্বর পদে ২১২ টাকা, ১৮-২১ নম্বর পদে ১৬৮ টাকা, ২২-৩১ নম্বর পদে ১১২ টাকা ও ৩২ নম্বর পদে ৫৬ টাকা। অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য ফি ৫৬ টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের http://rajuk.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন শুরু ৮ জুন ২০২৬ সকাল ১০টায় এবং শেষ ৭ জুলাই ২০২৬ বিকেল ৫টায়।