পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র জীব হলো ব্যাকটেরিয়া। এটি অতিক্ষুদ্র এককোষী জীব। ‘পেনিসেলিয়াম’ একটি মৃতজীবী ছত্রাক। সমাঙ্গ উদ্ভিদ হলো যেসব উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না।
জীবজগতের শ্রেণিকরণ ও ভাইরাস
জীবজগতের শ্রেণিকরণে সর্বাধুনিক পদ্ধতিটি ১৯৭৮ সালে বিজ্ঞানী মারগিউলিস ও হুইটেকার আবিষ্কার করেন। ভাইরাস একটি ল্যাটিন শব্দ, যার অর্থ বিষ।
কোষ ও এর অঙ্গাণু
ক্লোরোফিল হলো সবুজ কণা। কোষের ফাঁকা জায়গাটিকে কোষগহ্বর বলে। ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক ১৬৬৫ সালে কোষ আবিষ্কার করেন। নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। জননকোষের কাজ জীবের প্রজননে অংশ নেওয়া। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ শক্তি উত্পাদন করা। নিউক্লিয়াস কোষের যাবতীয় কার্যাবলি নিয়ন্ত্রণ করে।
উদ্ভিদ অঙ্গসংস্থান
উদ্ভিদ পানি শোষণ করে মূলরোম দিয়ে। কাণ্ডের সঙ্গে পাতা যে কোণ উত্পন্ন করে, তাকে পত্রকক্ষ বলে। উদ্ভিদের যে অংশগুলো মাটির ওপরে থাকে, তাদের একত্রে বিটপ বলে। ফুলের দল অংশটি পরাগায়নে পরোক্ষভাবে সাহায্য করে।
অধ্যাপক মোহাম্মদ আফলাতুন, অধ্যক্ষ, হাজারীবাগ সরকারি কলেজ, ঢাকা। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।



