রাবি বন্ধুসভার নতুন সদস্য সংগ্রহ শুরু, চলছে উৎসবমুখর আয়োজন
রাবি বন্ধুসভার সদস্য সংগ্রহ উৎসবমুখর

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এই কর্মসূচি শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত চলেছে। আগামীকাল বৃহস্পতিবারও একই সময়ে সদস্য সংগ্রহ বুথ চলবে।

উৎসবমুখর পরিবেশে সদস্য সংগ্রহ

উৎসাহ ও প্রাণচাঞ্চল্যের মধ্য দিয়ে দিনব্যাপী শিক্ষার্থীদের উপস্থিতি, আগ্রহ ও অংশগ্রহণে মুখর থাকছে বুথ এলাকা। সামাজিক কাজ, স্কিল ডেভেলপমেন্ট, পরিবেশ সচেতনতা, পাঠচক্র, ডিবেট, অলিম্পিয়াডসহ নানা সৃজনশীল কার্যক্রমে যুক্ত হতে আগ্রহী শিক্ষার্থীরা সদস্য ফরম সংগ্রহ ও রেজিস্ট্রেশন করছেন।

রেজিস্ট্রেশন করতে আসা এক শিক্ষার্থী বলেন, ‘বন্ধুসভার কথা আমি আগে থেকেই শুনেছি, কিন্তু কখনো যুক্ত হওয়া হয়নি। অবশেষে এবার সদস্য হলাম।’ বন্ধুসভার এই কার্যক্রম নতুন শিক্ষার্থীদের জন্য নিজেদের দক্ষতা ও মানবিকতা বিকাশের একটি সুন্দর সুযোগ তৈরি করছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দায়িত্ব পালন করছেন যারা

সদস্য সংগ্রহ বুথে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সুইটি রাণী, সাধারণ সম্পাদক বাঁধন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবন্তী সরকার, সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক নাঈম শাহরিয়ার, প্রচার সম্পাদক শামীম হোসেন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মুয়াজ্জিন হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক পুষ্পিতা দাশ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক রায়হান-আর-রাফি, বন্ধু মাসুম বিল্লাহ, বাঁধন গুহ ও আকিফ আজওয়াদ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ