ফরিদপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ১৫৪ ওএমআর শিট হারিয়ে গেছে
ফরিদপুরে প্রাথমিক বৃত্তির ১৫৪ ওএমআর শিট হারিয়েছে

ফরিদপুর সদরের ভাটিলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ১৫৪ পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ঘটনার বিবরণ

১৮ এপ্রিল অনুষ্ঠিত ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের পরীক্ষার দিন ফরিদপুর সদরের ভাটিলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ওএমআর শিট হারানোর ঘটনা ঘটে। বিদ্যালয়টি ফরিদপুর শহরের চুনাঘাটা মোড় এলাকায় অবস্থিত। এ কেন্দ্রে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার শেষ দিন ওই কেন্দ্র থেকে ১৫৪ পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে যায়।

কর্তৃপক্ষের বক্তব্য

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোশাররফ প্রথম আলোকে বলেন, শেষ পরীক্ষার দিন ওই কেন্দ্রে ওএমআর শিট হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে। ওএমআর হারিয়ে গেলেও পরীক্ষার্থীদের মূল্যায়নে কোনো সমস্যা হবে না। কেননা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইনফরমেশন ম্যানেজমেন্ট ডিভিশন (আইএমডি) ইতিমধ্যে এ ক্ষতি রিকভার করে ফেলেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মোহাম্মদ মোশাররফ আরও বলেন, ‘এ ঘটনার পর আমার ও সহকারী শিক্ষা কর্মকর্তা অজয় কুমার দাসের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের টাঙ্গাইলসহ ফরিদপুর জেলার বাইরে বদলি করা হয়েছে।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ওএমআর হারিয়ে যাওয়ার ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখবে। পরবর্তী সময়ে যাঁর যাঁর গাফিলতি রয়েছে বলে প্রমাণিত হবে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ