২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানুন বিস্তারিত
২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশিত হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আজ সকালে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।

বৃত্তি পাবে কতজন?

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, এবার মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৮০ শতাংশ (৬৬ হাজার) পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বাকি ২০ শতাংশ (১৬ হাজার ৫০০) পাবে বেসরকারি বা কিন্ডারগার্টেনের প্রার্থীরা। অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৪০ হাজারের কিছু বেশি, যার মধ্যে সাড়ে পাঁচ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বৃত্তির অনুপাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ৮:১ (প্রতি ৮ জনে একজন) এবং বেসরকারির ক্ষেত্রে ৫.৫:১ (প্রতি সাড়ে ৫ জনে একজন)।

ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের 'ট্যালেন্টপুল' ও 'সাধারণ গ্রেড' এই দুই ভাগে আর্থিক সুবিধা দেওয়া হয়। ট্যালেন্টপুলে বৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী, যারা মাসে ৩০০ টাকা এবং বার্ষিক এককালীন ২২৫ টাকা পাবে। সাধারণ বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ জন, যারা মাসিক ২২৫ টাকা ও বার্ষিক এককালীন ২২৫ টাকা পাবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণী থেকে উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী দুই বছর এ আর্থিক সুবিধা পাবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরীক্ষার সময়সূচি

সারাদেশে একযোগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য তিন জেলা ছাড়া দেশের অন্য সব জেলায় গত ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই পরীক্ষা চলে। আর পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফল জানার উপায়

বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ঘরে বসেই দুই উপায়ে নিজেদের রেজাল্ট ও মার্কশিট সংগ্রহ করতে পারবেন। প্রথমটি হলো অনলাইন পদ্ধতি: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট (dpe.gov.bd) অথবা সরাসরি ipemis.dpe.gov.bd লিংকে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে ফলাফল দেখা যাবে। দ্বিতীয়টি হলো মোবাইল এসএমএস পদ্ধতি: টেলিটক মোবাইল অপারেটরের সঙ্গে আলোচনার মাধ্যমে এসএমএস কোড ও নিয়ম দ্রুতই চূড়ান্ত করা হবে এবং ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবে অধিদপ্তর।