এমবিবিএস-বিডিএস দ্বিতীয় মাইগ্রেশন ফল প্রকাশ, ভর্তি ১৩-১৬ এপ্রিল
২০২৫-২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের শূন্য আসনে ভর্তির জন্য দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশিত হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের ১৩ থেকে ১৬ এপ্রিলের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে, নতুবা ভর্তি বাতিল হবে।


