তুরস্কের সহায়তায় বগুড়ায় ড্রোন কারখানা: প্রতিমন্ত্রী
তুরস্কের সহায়তায় বগুড়ায় ড্রোন কারখানা

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে বিএসআরএফ সংলাপে প্রধানমন্ত্রীর বরাত দিয়ে জানান, তুরস্কের সহায়তায় বগুড়ায় ড্রোন নির্মাণ কারখানা গড়ে তোলা হবে। একইসঙ্গে বগুড়া বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে এবং বাংলাদেশ বিমানবাহিনীর জন্য নতুন কেনা অত্যাধুনিক যুদ্ধবিমান বগুড়া বিমানঘাঁটিতে মোতায়েন করা হবে।

বগুড়ার উন্নয়নে প্রতিমন্ত্রীর বক্তব্য

প্রতিমন্ত্রী বলেন, 'বগুড়া দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত ছিল। সেই বঞ্চনা কাটাতে বগুড়ার উন্নয়নে স্থানীয় এমপি হিসেবে আমরা দৌড়াদৌড়ি করেছি মাত্র। বগুড়ার উন্নয়ন নিয়ে কাজ করলে কি দোষ হবে? বগুড়ার উন্নয়ন চাওয়া কি দোষ?' তিনি আরও বলেন, 'এলাকার উন্নয়নের ব্যাপারে আমার একটা পাগলামো আছে। এলাকায় নিজ নামে স্কুল-কলেজ কোথাও নিজের অর্থে কোথাও নিজের জমিতে করেছি। বিএনপির রাজনীতি করার কারণে অতীতে এসব স্কুল কলেজ এমপিওভুক্ত করা হয়নি।'

নির্বাচনে অপারাজিত ও সফল উদ্যোক্তা

নিজের রাজনৈতিক জীবন নিয়ে মীর শাহে আলম বলেন, 'আমার জীবনে যত নির্বাচনে অংশ নিয়েছি, আজ পর্যন্ত পরাজিত হইনি। পারিবারিকভাবে আমরা ব্যবসায়ী। আমি একজন সফল উদ্যোক্তা।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মোকাতলা উপজেলা ও ইউনিয়নের নামকরণ

প্রতিমন্ত্রী আরও জানান, স্থানীয় সাধারণ মানুষের দাবি ছিল মোকাতলা উপজেলা হোক। প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েই এটা করেছি। ইউনিয়নের নামকরণ নিয়ে অনেক কথা হয়েছে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে সেগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ছেলের বিসিবি থেকে সরে দাঁড়ানো

এসময় প্রতিমন্ত্রী জানান, সমালোচনা হবে ভেবে তিনি তার ছেলেকে বলার পর সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। এসব নিয়ে গণমাধ্যমগুলো হাইলাইট করে না বলেও উল্লেখ করেন মীর শাহে আলম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ