ঈদুল আযহায় ১০ জোড়া বিশেষ ট্রেন, ১৩ মে থেকে অগ্রিম টিকিট
ঈদুল আযহায় ১০ জোড়া বিশেষ ট্রেন, অগ্রিম টিকিট ১৩ মে

আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে ঘরমুখী যাত্রীদের যাতায়াত সহজ করতে ১০ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঈদুল আযহা উদযাপন উপলক্ষ্যে রেলপথ মন্ত্রণালয়ের প্রস্তুতিমূলক সভায় ৫ মে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

আগামী ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এবারও শতভাগ অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। একইভাবে ১৪, ১৫, ১৬ ও ১৭ মে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মের টিকিট পাওয়া যাবে। ঈদ শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে।

বিশেষ ট্রেনের রুট ও সময়সূচি

চট্টগ্রাম-চাঁদপুর রুট

চাঁদপুর ঈদ স্পেশাল-১ ট্রেনটি বিকাল ৩টা ৩০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে চাঁদপুর পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে। চাঁদপুর ঈদ স্পেশাল-২ ট্রেনটি বিকাল ৪টায় চাঁদপুর থেকে ছেড়ে সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঢাকা-দেওয়ানগঞ্জ রুট

তিস্তা স্পেশাল-৩ ট্রেনটি ঢাকা ছাড়বে সকাল ৯টা ৩০ মিনিটে, দেওয়ানগঞ্জ পৌঁছাবে বিকাল ৪টা ১০ মিনিটে। তিস্তা স্পেশাল-৪ ট্রেনটি বিকাল ৪টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে ঢাকা পৌঁছাবে রাত ১১টা ২০ মিনিটে।

ভৈরববাজার-কিশোরগঞ্জ রুট

শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ট্রেনটি সকাল ৬টায় ভৈরববাজার থেকে ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়। শোলাকিয়া ঈদ স্পেশাল-৬ ট্রেনটি দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে ভৈরববাজার পৌঁছাবে বেলা ২টায়।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুট

শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ট্রেনটি ভোর ৫টা ৪৫ মিনিটে ময়মনসিংহ থেকে ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টা ৩০ মিনিটে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৮ ট্রেনটি দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে ময়মনসিংহ পৌঁছাবে বিকাল ৩টায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জয়দেবপুর-পার্বতীপুর রুট

পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ট্রেন জয়দেবপুর ছাড়বে সকাল ৭টায় এবং পার্বতীপুর পৌঁছাবে দিনগত রাত ২টায়। পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ ট্রেনটি পার্বতীপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে বেলা ২টা ২০ মিনিটে।

পরিচালনার সময়সীমা

চাঁদপুর ঈদ স্পেশাল-১, ২ ও তিস্তা ঈদ স্পেশাল-৩, ৪ ট্রেন আগামী ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পর দ্বিতীয় দিন (ঈদুল আযহা যদি ২৮ মে অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে ৩০ মে) থেকে পরবর্তী ৩ দিন অর্থাৎ ১ জুন পর্যন্ত পরিচালিত হবে। পার্বতীপুর ঈদ স্পেশাল-৯, ১০ ঈদের আগে ২৪ মে থেকে ২৬ মে পর্যন্ত ৩ দিন এবং ঈদের পরের দিন থেকে তিনদিন চলবে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৫, ৬, ৭, ৮ শুধু ঈদের দিন চলাচল করবে।

রেলওয়ের যুগ্ম পরিচালক (অপারেশন) মো. শহিদুল ইসলাম জানান, ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১০ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। যেসব রুটে টিকিটের চাহিদা বেশি, সেসব রুটে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।