ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. শাওগাতুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।
নতুন দায়িত্ব ও পদমর্যাদা
প্রজ্ঞাপনে বলা হয়, এই দায়িত্বের মাধ্যমে শাওগাতুল আলম অতিরিক্ত সচিবের পদমর্যাদা পাবেন। এর আগে তিনি ঢাকা নভোথিয়েটারের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।
পূর্ববর্তী এমডির নিয়োগ বাতিল
গত ২ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এমআরটি শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে মেট্রোরেলের তৎকালীন এমডি ফারুক আহমেদের নিয়োগ বাতিল করা হয়। এরপরই নতুন এমডি নিয়োগের প্রক্রিয়া শুরু হয়।



