ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদলের দুই কর্মী নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদলের দুই কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর উপজেলা সড়কের নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতদের পরিচয়

নিহতরা হলেন- নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (৩২) ও শ্রীরামপুরের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬)। দুর্ঘটনায় ইয়াছিন আরাফাত রিমন নামে এক ছাত্রদল নেতাসহ তিন জন আহত হয়েছেন।

ঘটনার বিবরণ

পুলিশ জানিয়েছে, জেলার নবীনগর উপজেলার রাধিকা নবীনগর সড়কের নারুই নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচ জনই সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাব্বি ও মাহিমকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসা ও মরদেহ

আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহতদের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। নিহতরা ছাত্রদলের কর্মী বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ডা. সিফাত জানান, দুর্ঘটনার কবলে পড়া দুই জনকে মৃত অবস্থাতে আনা হয়। আহতদেরকে ভর্তি দেওয়া হয়েছে। বাকিরা আপাতত শঙ্কামুক্ত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ