ডুমুরিয়ায় বাস খাদে, নিহত ১, আহত ২৫
ডুমুরিয়ায় বাস খাদে নিহত ১ আহত ২৫

খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়েছে একটি যাত্রীবাহী বাস। এই ঘটনায় আছাবুর রহমান (২৫) নামের যুবক নিহত হয়েছেন। নারী-পুরুষসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন। বুধবার (৩ জুন) সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতের পরিচয়

দুর্ঘটনায় নিহত আছাবুর পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামের আশাবুর রহমান সরদারের ছেলে বলে পুলিশ নিশ্চিত করেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আহতদের তালিকা

আহতদের মধ্যে ৬ জনের নাম জানা গেছে। তারা হলেন- কয়রা উপজেলার ইসমাইল হোসেন (৩২), একই উপজেলার ইমদাদুল হক (৪৭), পাইকগাছা উপজেলার আব্দুস সালাম (৬০), তালা উপজেলার কবিতার মন্ডল (৫৭), একই উপজেলার নৃতোষ মন্ডল (৩৫), রুপসা উপজেলার রাবেয়া খাতুন (৪৭)।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এই দুর্ঘটনায় অন্তত আরও ২০ জন আহত যাত্রী প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন বলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণ

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেয় যাত্রীবাহী বাসটি। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের শওকাত শেখের বাড়ির সামনে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পানিভর্তি পুকুরে ছিটকে পড়ে।

উদ্ধার ও আইনি পদক্ষেপ

খুলনা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আবুনবক্কর জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের ও নিহত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

খর্নিয়া হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। খাদ থেকে উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।