ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে জবি শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস
ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে জবির বিশেষ বাস সার্ভিস

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বাড়ি যাওয়া নির্বিঘ্ন করতে বিভাগীয় শহরগুলোতে বিশেষ বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী শুক্রবার (২২ মে) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সাতটি বিভাগীয় শহরের উদ্দেশে পরিবহন পুলের নিজস্ব বাস ছেড়ে যাবে।

বিজ্ঞপ্তির তথ্য

বুধবার (২০ মে) পরিবহন প্রশাসক ড. তারিক বিন আতিক সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত রুট প্ল্যান অনুযায়ী খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একটি করে এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগে দুইটি করে শিক্ষার্থীদের পৌঁছে দিতে মোট সাত বিভাগে ৯টি বাস পরিচালিত হবে।

রুট প্ল্যান বিস্তারিত

খুলনা বিভাগ

খুলনা বিভাগের ‘পদ্মা’ বাসটি ক্যাম্পাস থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুর, মাগুরা ও যশোর অতিক্রম করে খুলনায় পৌঁছাবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বরিশাল বিভাগ

বরিশাল বিভাগের ‘তুরাগ’ বাস যাবে ভাঙ্গা, কাশিয়ানী, গোপালগঞ্জ ও পিরোজপুর হয়ে বরিশাল পর্যন্ত।

রংপুর বিভাগ

রংপুর বিভাগের জন্য দুটি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। ‘অনির্বাণ-২’ বাসটি গাজীপুর, গাইবান্ধা হয়ে রংপুর যাবে। অপর ‘ধূমকেতু’ বাসটি বগুড়া, গোবিন্দগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর, ফুলবাড়ী, দিনাজপুর ও সৈয়দপুর হয়ে রংপুরে পৌঁছাবে।

রাজশাহী বিভাগ

রাজশাহী বিভাগের জন্য ‘স্বপ্নচূড়া’ বাসটি ঢাকা, সিরাজগঞ্জ ও নাটোর হয়ে রাজশাহীতে যাবে।

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম বিভাগের জন্য ‘গোমতি’ বাসটি কুমিল্লা, হাজীগঞ্জ, রামগঞ্জ ও নোয়াখালী রুটে চলাচল করবে। অপর ‘উল্কা-৪’ বাসটি কুমিল্লা ও ফেনী হয়ে চট্টগ্রামে যাবে।

সিলেট বিভাগ

সিলেট বিভাগের জন্য ‘আড়িয়াল’ বাসটি নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার হয়ে সিলেটে পৌঁছাবে।

ময়মনসিংহ বিভাগ

সর্বশেষ ময়মনসিংহ বিভাগের জন্য ‘প্রজন্ম’ বাসটি গাজীপুর, ভালুকা, ত্রিশাল ও নান্দাইল হয়ে ময়মনসিংহে যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষার্থীদের জন্য নির্দেশনা

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বাসে ওঠার সময় প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই আইডি কার্ড প্রদর্শন করতে হবে। ড্রাইভার ও হেলপারদের নির্দেশনা মেনে শৃঙ্খলা বজায় রেখে যাতায়াতের জন্যও শিক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে।