মেট্রোরেলের চার স্টেশনের নিচে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
মেট্রোরেলের চার স্টেশনের নিচে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ

ঢাকা মেট্রোরেলের যাত্রীদের চলাচলের পথ নির্বিঘ্ন করতে চারটি স্টেশনের নিচে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

অভিযানের বিস্তারিত

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে পল্লবী মেট্রোরেল স্টেশন পর্যন্ত মোট চারটি স্টেশনে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে ২০ থেকে ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। সংশ্লিষ্ট সবাইকে মৌখিকভাবে সতর্কও করা হয়। এ ছাড়া স্থানীয় বাসিন্দা ও দোকানমালিকদের ফুটপাত দখল না করা এবং মেট্রোরেলের যাত্রীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের বিষয়ে সচেতন করা হয়।

সহযোগিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা

অভিযানে এমআরটি পুলিশ, তুরাগ থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ