প্রথম ধাপে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা আজ
প্রথম ধাপে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা আজ

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে দলসমর্থিত ১০০ প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার বিকালে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি।

সংবাদ সম্মেলনের সময় ও স্থান

রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয়ে আজ বেলা ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এবং সদস্যসচিব আব্দুল হান্নান মাসউদ। এছাড়া দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরাও অংশ নেবেন।

সারজিস আলমের ফেসবুক পোস্ট

শনিবার রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বিষয়টি নিশ্চিত করেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘রোববার বিকাল ৩টায় প্রথম ধাপে এনসিপি সমর্থিত ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংবাদ বিজ্ঞপ্তি

এ বিষয়ে শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও তথ্য জানানো হয়। দলটি জানিয়েছে, প্রথম ধাপের এই প্রার্থী তালিকা ঘোষণার মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে তাদের প্রস্তুতি আরও এগিয়ে নেওয়া হবে। আগামী ধাপগুলোতে আরও প্রার্থী ঘোষণা করা হবে বলে জানান দলটির নেতারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ