সরাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত
সরাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল রোববার রাতে টর্চলাইট জ্বালিয়ে সদর ইউনিয়নের সাগরদিঘির পাড় গ্রামের পূর্ব পাড়া ও পশ্চিম পাড়ার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষের পটভূমি

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, সাগরদিঘির পাড় গ্রামের বালুর মাঠ দখলে নিয়ে কয়েক দিন ধরে পশ্চিম পাড়ার প্রভাবশালী বোরহান মিয়া সেখানে ধান ও খড়কুটো শুকাচ্ছিলেন। গতকাল বিকেলে গ্রামের কয়েকটি শিশু-কিশোর ওই মাঠে ফুটবল খেলতে গেলে তাদের সঙ্গে বোরহান মিয়ার কথা–কাটাকাটি হয়। এর জেরে বোরহান মিয়া ও তাঁর লোকজন পূর্ব পাড়ার শিবাব মিয়া (২৩) নামের এক তরুণকে মারধর করেন। এ সময় তাঁরা প্রতিপক্ষের একটি দোকানেও হামলা চালান।

সংঘর্ষের বিবরণ

ওই ঘটনার পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা, ইটপাটকেল ও দা-বল্লম নিয়ে গ্রামীণ সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পশ্চিম পাড়ার পক্ষে মালিগাঁও এবং পূর্ব পাড়ার সঙ্গে হালুয়াপাড়ার লোকজনও অংশ নেন। এ সংঘর্ষে সরাইল থানা–পুলিশের দুই সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহত ব্যক্তিরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া বলেন, তুচ্ছ ঘটনার জের ধরে এ ঘটনা ঘটেছে। পুলিশ রাত সাড়ে ৯টায় দিকে লাঠিপেটা করে ঘটনা নিয়ন্ত্রণে আনে। এখন এলাকার অবস্থা শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ