অনাথ শিশু ও বৃদ্ধদের পাশে থাকবেন এমপি চাঁদ
অনাথ শিশু ও বৃদ্ধদের পাশে থাকবেন এমপি চাঁদ

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, অনাথ শিশু ও বৃদ্ধরা আমাদের কারো না কারো পরিবারের সদস্য। নানা কারণে তাদের অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে থাকতে হয়। আমরা তাদের পাশে থেকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব।

ভিত্তিপ্রস্তর উদ্বোধন

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় খুলনার সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের অর্থায়নে বাঘা উপজেলায় সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ-আজিজ বৃদ্ধা নিকেতনের অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমের খাবার ঘরের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের বিশদ

আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামছুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি সাইদুর রহমান। জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দীন আহমেদ শামীম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- গড়গড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ করিম টিপু, প্রতিষ্ঠাতা মরহুম সামশুদ্দিন সমেশ ডাক্তারের সহধর্মিণী মেহেরুন্নেছা, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, বিএনপি নেতা মুখলেছুর রহমান, সুরুজ্জামান সুরুজ, জালাল উদ্দীন, শফিকুল ইসলাম, আব্দুল লতিব, আফাজ উদ্দীন, আসলাম আলী, আব্দুল কুদ্দুস, শামসুল হক, প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আল মাহমুদ কমল প্রমুখ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আশ্রমের তথ্য

এখানে এতিম ও সুবিধাবঞ্চিত ১০৭ জন শিশু এবং ২৬ জন বয়োবৃদ্ধ রয়েছেন। এমপি চাঁদ আরও বলেন, সরকার সবসময় এ ধরনের প্রতিষ্ঠানের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি খাবার ঘর নির্মাণের জন্য সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ