বড়াইগ্রামে জামায়াতের প্রার্থী তালিকা ঘোষণা
বড়াইগ্রামে জামায়াতের প্রার্থী তালিকা ঘোষণা

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদসহ বড়াইগ্রাম ও বনপাড়া পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও মেয়র পদে জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার বনপাড়া পৌর মিলনায়তনে স্থানীয় নির্বাচন নিয়ে এক অনুষ্ঠানে প্রার্থীদের নাম ঘোষণা দেওয়া হয়।

প্রার্থীদের তালিকা

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হোসাইন, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবর আলী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নারীনেত্রী মাহফুজা শফিককে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এছাড়া বড়াইগ্রাম পৌর মেয়র পদে সাবেক ছাত্রনেতা অধ্যাপক আবু সাঈদ এবং বনপাড়া পৌর মেয়র পদে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা হুমায়ন কবীরকে প্রার্থী হিসাবে ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানের বিশদ

উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাশেম আলী মীর ও সিরাজুল ইসলাম কোরবান, সহকারী সেক্রেটারি হাসানুল বান্না উজ্জ্বল ও জিয়াউল হক জুয়েল বক্তব্য রাখেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ