শনিবার সারা দেশে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির দ্বিতীয় ধাপ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রাজশাহীতে ৬৬৯টি পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে।
প্রধানমন্ত্রীর উদ্বোধন
প্রধানমন্ত্রী তারিক রহমান বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে দেশের ২০টি ইউনিটে একযোগে ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি ডিজিটাল মাধ্যমে ১৪ হাজার ৩৭০ জন নারী উপকারভোগীর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে ভাতার টাকা স্থানান্তর করেন।
রাজশাহীতে বিতরণ
রাজশাহীর পবা উপজেলার হারিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বেরপাড়া, ডাবিরমোল্লাপাড়া ও দরগাপাড়া গ্রামে ৬৬৯টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।
রাজশাহীর বায়া শিশু পরিবার মাঠে স্থানীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এছাড়া রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার ড. এএনএম বজলুর রশিদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান, রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান ও পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।



