জামালপুরে বনে লাকড়ি কাটতে গিয়ে হাতির আক্রমণে কাঠুরিয়ার মৃত্যু
জামালপুরে বনে হাতির আক্রমণে কাঠুরিয়ার মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বালিজুরী রেঞ্জের ডুমুরতলা এলাকায় লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজের একদিন পর জয়নাল নামে এক কাঠুরিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। বন্যহাতির আক্রমণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে বন বিভাগ ও নিহতের স্বজনরা।

মরদেহ উদ্ধারের ঘটনা

শনিবার (২৭ জুন) বনের ভেতর থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি)। নিহত মো. জয়নাল আবদিন বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের মৃধাপাড়া গ্রামের মৃত মো. উনিছের ছেলে।

নিখোঁজের বিবরণ

বন বিভাগ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ডুমুরতলা বিটের ১০৮৮ ও ১০৮৯ নম্বর পিলার সংলগ্ন ১০ হেক্টরের ওয়াইল্ড লাইফ করিডোর (বন্যপ্রাণী চলাচলের পথ) বাগানে লাকড়ি সংগ্রহ করতে যান জয়নাল। কিন্তু বিকেল গড়িয়ে রাত হলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তল্লাশি ও মরদেহ উদ্ধার

পরে ডুমুরতলা বিট অফিসে জয়নালের নিখোঁজের খবর জানানো হলে বন কর্মকর্তা ও কর্মচারীরা স্থানীয় দিঘলা কোনা, সোমনাথ পাড়া, সাতানী পাড়া ও গারামারা এলাকার চারটি এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যদের সঙ্গে নিয়ে বনে তল্লাশি শুরু করেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর বনের ভেতরের মেদাল বা বাগিচাটিলা নামক সংরক্ষিত বনভূমি থেকে জয়নালের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত্যুর কারণ

মরদেহের আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বনের ভেতর বন্য হাতির দল জয়নালকে আক্রমণ করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, 'জয়নাল আবেদীনের নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা অভিযান শুরু করি। পরে বাগিচাটিলা নামক সংরক্ষিত বনভূমি এলাকা থেকে জয়নালের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে হাতির আক্রমণেই তার মৃত্যু হয়েছে।'