গাইবান্ধায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু
গাইবান্ধায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে তসলিমা আক্তার মিম (১০) ও রবিউল ইসলাম রাফি (৯) নামে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) রাতে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামে একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের পরিচয়

নিহত তসলিমা আক্তার মিম ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং রবিউল ইসলাম রাফি একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার বিকেলে বাড়ির পাশেই অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল মিম ও রাফি। পরে তারা বাড়ির নিকটবর্তী একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সঙ্গীরা তাদের খুঁজে না পেয়ে পরিবারকে জানায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে রাতে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ