মধুপুরে পরিত্যক্ত কূপে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
মধুপুরে কূপে পড়ে ছাগল উদ্ধার করতে গিয়ে চারজন নিহত

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকির জলই নামক স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়

নিহতরা হলেন— উপজেলার টেলকির জলই গ্রামের বাবুল হাদিমা, তার শিশু ছেলে নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার টেলকি জলই এলাকায় একটি পরিত্যক্ত কূপে একটি ছাগল পড়ে যায়। প্রথমে গাবরিয়েল নকরেক ছাগলটি উদ্ধারের জন্য কূপে নামেন। কিছুক্ষণ পর তার কোনো সাড়াশব্দ না পেয়ে একে একে আরও তিনজন কূপে নামেন। তারাও আর ফিরে আসেননি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরে স্থানীয় লোকজন মধুপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে চারজনের লাশ উদ্ধার করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ