রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

রংপুরের গঙ্গাচড়ায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছে ৭ বছরের শিশু।

দুর্ঘটনার বিবরণ

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার এলাকায় মমো জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গঙ্গাচড়া বাজারের দিক থেকে একটি মোটরসাইকেলে শিশুসহ ২ জন বড়াইবাড়ির দিকে যাচ্ছিল; আর একটি ট্রাক বড়াইবাড়ির দিক হতে গঙ্গাচড়ার দিকে যাচ্ছিল। মমো জুট মিলের সামনে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক নিহত হন।

নিহত ও আহতের পরিচয়

দুর্ঘটনায় নিহতরা হলেন- মোটরসাইকেল চালক প্রশান্ত চন্দ্র সরকার (৩৫) ও তার বাবা নির্মল চন্দ্র সরকার (৭০)। আহত শিশু প্রশান্তের ছেলে বন্ধন (৭)। তাদের বাড়ি গঙ্গাচড়া ইউনিয়নে চেংমারী কুড়িয়ার মোড় এলাকায়। বাবা ও ছেলে পেশায় পল্লি চিকিৎসক ছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আহতের অবস্থা

আহত হন আরোহী শিশু ও এক বৃদ্ধ। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় বৃদ্ধ মারা যান। শিশুটি মুমূর্ষু অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন।

পুলিশি ব্যবস্থা

এদিকে ঘটনার পরেই ট্রাকচালক পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে এবং প্রশান্তের লাশ ও তার বাবা নির্মলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর বলেন, “লাশ উদ্ধার এবং ট্রাকটি আটক করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

পরিবারের বক্তব্য

নিহত প্রশান্তের ভায়রাভাই পুঞ্জ জানান, প্রশান্ত তার বাবা ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে আলমবিদিতর ইউনিয়নে আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ