কর্ণফুলীতে ট্রলারে অগ্নিকাণ্ড: দগ্ধ প্রকৌশলী তামিমের মৃত্যু, মৃত ৩
ট্রলারে অগ্নিকাণ্ড: দগ্ধ প্রকৌশলী তামিমের মৃত্যু, মৃত ৩

চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও এক প্রকৌশলী মারা গেছেন। ওই প্রকৌশলীর নাম আশিকুজ্জামান তামিম। এ নিয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে।

শেষ মুহূর্ত ও দাফন

শনিবার দিবাগত রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় প্রকৌশলী তামিমের মৃত্যু হয়। তামিমের বাড়ি সন্দ্বীপ উপজেলায়। রোববার বিকালে গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

পরিবার সূত্র জানায়, ৩০ জুন থেকে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন প্রকৌশলী তামিম। শনিবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। রাতে তিনি মারা যান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ববর্তী ঘটনা

এর আগে গত ৩০ জুন সন্ধ্যায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে মৃত্যু হয় ইঞ্জিন বিভাগের গ্রিজার মো. রুবেল ও শাহ আলমের। মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টার দিকে ‘এফভি দেশ’ নামের মাছ ধরার ট্রলারে ইঞ্জিন কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর এ হতাহতের ঘটনা ঘটে।

আহতদের অবস্থা

ট্রলারে অগ্নিকাণ্ডের সময় পাশে নোঙর করা এফভি ডিজনির নাবিক নিজাম উদ্দিন, মো. রাসেল ও ছিদ্দিক আহমেদ দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন থাকার পর ছাড়পত্র পান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ