রাঙামাটিতে নিখোঁজের দুদিন পর মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার
রাঙামাটিতে নিখোঁজ নারীর লাশ উদ্ধার

রাঙামাটিতে নিখোঁজের দুদিন পর মুক্তা বড়ুয়া (২৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। রোববার (২১ জুন) সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শহরের রিজার্ভমুখ শহীদ মিনার ঘাটের কাপ্তাই হ্রদে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। পরে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশে হস্তান্তর করা হয়।

নিখোঁজের ঘটনা

মুক্তা বড়ুয়া স্বামী অভিজিৎ বড়ুয়ার সঙ্গে রাঙামাটির তবলছড়ির বিজিবি রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার (১৯ জুন) রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে শনিবার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।

লাশ উদ্ধার

রোববার সকালে লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে লাশটি উদ্ধার করে থানা পুলিশে হস্তান্তর করেন। স্থানীয় বাসিন্দা অপু চৌধুরী জানান, সকালে এলাকার এক শিশু তাকে হ্রদে ভাসমান দেখে কিছু দেখার কথা জানায়। প্রথমে তিনি ধারণা করেছিলেন, পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা কাঠ বা বাঁশ সংগ্রহ করছেন কেউ। তবে ঘটনাস্থলে গিয়ে একটি লাশ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের বক্তব্য

পরিবারের সদস্যরা জানান, মুক্তা বড়ুয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি প্রায়ই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন। স্থানীয়রাও জানিয়েছেন, মুক্তা বড়ুয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তদন্ত চলছে

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. গিয়াস উদ্দিন বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দিন জানান, এর আগে তার স্বামী মুক্ত বড়ুয়ার নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে মুক্তা বড়ুয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।