পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি
পাটগ্রামে বিএসএফের পুশইন ব্যর্থ, তিন ভারতীয় উদ্ধার

পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পুশইনের আনা ব্যক্তিদের বর্তমানে ভারতের কাটাঁতারের ওপারে নিয়ে গেছেন বলে বিজিবি সূত্রে জানা গেছে।

ঘটনার বিবরণ

রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালিরহাট গ্রাম সীমান্তের ওপারে ভারতের দাওয়ারিকামারী গ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাওয়ারিকামারী ক্যাম্পের সদস্যরা ভারতীয় তিন নাগরিককে কাটাঁতারের ওপারে রেখে সীমান্ত সার্চ লাইট বন্ধ করে তাদের গেইট দিয়ে বাংলাদেশে জোরপূর্বক পুশইনের চেষ্টা চালায়।

এ সময় বিজিবির ৬১ তিস্তা ব্যাটালিয়নের কালীরহাট ক্যাম্পের টহল দলের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক বিএসএফকে সতর্ক করে এবং বিজিবির টহলদলের সক্রিয় অবস্থানের কথা জানায়। ফলে ভারতীয় বিএসএফ সদস্যদের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়ে ওই নাগরিকদের নিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরে তাদের আর সীমান্ত লাগোয়া স্থানে দেখা যায়নি বলে সূত্রটি নিশ্চিত করেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিস্থিতি নিয়ন্ত্রণে

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি ও স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বিজিবি সূত্রটি নিশ্চিত করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ