বিশ্বকাপে সুইডেনের উড়ন্ত শুরু, তিউনিশিয়াকে ৫-১ গোলে হারিয়েছে
বিশ্বকাপে সুইডেনের উড়ন্ত শুরু, তিউনিশিয়াকে ৫-১ গোলে হারিয়েছে

বিশ্বকাপে উড়ন্ত শুরু পেয়েছে সুইডেন। নিজেদের প্রথম ম্যাচে তিউনিশিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। সুইডেনের পক্ষে জোড়া গোল করেন তরুণ মিডফিল্ডার ইয়াসিন আয়ারি। ম্যাচের ৭ মিনিটে নিজের প্রথম গোল করেন আয়ারি। এরপর ৯৬ মিনিটে আরেকটি গোল করেন এই তরুণ মিডফিল্ডার। তবে প্রথম গোল দেওয়ার পরও উদযাপন করেননি তিনি। উল্টো গোল দিয়ে সিজদায় লুটিয়ে পড়েন। আয়ারির বাবা তিউনিসিয়ায় জন্মগ্রহণ করেন। হয়তো এজন্যই উদযাপন করেননি আয়ারি। তবে বাবার দেশ নয়, খেলার জন্য বেছে নেন নিজের জন্মভূমি সুইডেন। জানা গেছে, ২০২১ সালে তিউনিসিয়ার প্রতিনিধিরা তখনকার সুইডেনের অনূর্ধ্ব-২১ দলের আয়ারির সঙ্গে যোগাযোগ করে জাতীয় দল পরিবর্তনের প্রস্তাব দেয়। এ দিকে আয়ারির মা মরক্কোর হওয়ায় ওই দেশের পক্ষ থেকেও তাকে জাতীয় দলে নেওয়ার সুযোগ ছিল। তবে ২০২২ সালের বিশ্বকাপে তিউনিসিয়ার প্রতিনিধিত্ব করার সুযোগ প্রত্যাখ্যান করেন আয়ারি। বাবা-মায়ের সঙ্গে পরামর্শের পর নিজের জন্মভূমি সুইডেনের প্রতিই অনুগত থাকার সিদ্ধান্ত নেন এই মিডফিল্ডার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ