শিবালয়ের বালুমহলে হত্যার একমাস পর আবারও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, হঠাৎ করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে কেউ হতাহত না হলেও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।


